ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ: কলাম লেখকদের সঙ্গে মতবিনিময় সভা, বেলা তিনটায়, পরিষদের আনোয়ারা বেগম, মুনিরা খান মিলনায়তনে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: ‘শিশু মাদকাসক্তি নিরসনে করণীয়’ শীর্ষক সেমিনার, সকাল ১০টায়, বাড়ি ১৯, সড়ক ১২, ধানমন্ডিতে।
আরশীনগর ফাউন্ডেশন: ‘কথা কবিতা গান’ ও ‘কান পেতে রই’ উপন্যাসের প্রকাশনা উৎসব, বিকেল চারটায়, মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তমঞ্চে।
ঐক্য ন্যাপ: ‘বর্তমান রাজনীতি ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠান, বেলা ১১টায়, মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।
নালদা: এম আর মাহবুব রচিত ও সম্পাদিত ভাষা সংগ্রামের স্মৃতি ও কিশোর সংকলন: রাষ্ট্রভাষা আন্দোলন শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন, বিকেল চারটায়, অমর একুশে বইমেলায় নালদার স্টলে।