ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি): সব জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুসহ পিসিপির শিক্ষা-সংক্রান্ত পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল, সকাল সাড়ে ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়৷

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক শামসুজ্জোহা স্মরণে আলোচনা সভা, বিকেল পাঁচটায়, মুক্তিযুদ্ধ জাদুঘরে৷

অমর প্রকাশনী: অমর প্রকাশনীর ভাগীরথী ও মুক্তিযুদ্ধ প্রতিদিন নামে দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে৷

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: কোচিং-বাণিজ্য বন্ধ, ভর্তি ফি বৃদ্ধি ও গাইড ব্যবসা বন্ধের দাবিতে ছাত্র সমাবেশ, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি: ডা.এইচ সাইদুর রহমান স্মরণে নাগরিক শোকসভা, বেলা ১১টায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে৷