ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউম্যানিটি ফাউন্ডেশন: ‘উচ্চ আদালতের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন’ শীর্ষক মুক্ত আলোচনা, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে৷
পুরানা পল্টন গার্লস কলেজ: ৫২-র মহান ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারের ফলক উন্মোচন ও ভাষাশহীদসহ সব ভাষাসৈনিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, কলেজ চত্বরে৷
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি): ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০১৬ ‘সাত দিনের পরিষ্কার’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায়, মিরপুর ১০ নম্বর সেকশনে (ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়-৪ প্রাঙ্গণে)৷