ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমি: মুস্তাফা চৌধুরী রচিত ‘আনকন্ডিশনাল লাভ: স্টোরি অব অ্যাডাপশন অব ১৯৭১ ওয়ার বেবিস’ শীর্ষক গ্রন্থের আলোচনা অনুষ্ঠান, বেলা ১১টায়, একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে।
আওয়ামী সাংস্কৃতিক পরিষদ: ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি বাঙালি জাতির মুক্তি’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল চারটায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে।
বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে।
বাংলাদেশ ইয়ুথ ফোরাম: ‘বিএনপির জাতীয় কাউন্সিল ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
বঙ্গবন্ধু একাডেমি: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মরণসভা ও চলমান রাজনীতি বিষয়ে আলোচনা, সকাল ১০টায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।