ঢাকায় আজ
বিএনপি: সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে গঠিত শৃঙ্খলা ও সেবা উপকমিটির জরুরি সভা, বেলা ১১টায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে৷
ক্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর: বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে ‘অ্যান্টিবায়োটিকযুক্ত খাবারকে না বলুন’ শীর্ষক সেমিনার, বেলা তিনটায়, কারওয়ান বাজারের টিসিবি ভবন মিলনায়তনে।
জাতীয় মুক্তি কাউন্সিল: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় দায়ীদের গ্রেপ্তার, বিচার ও শাস্তির দাবিতে সমাবেশ, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
পবা: বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সমীক্ষা ফলাফল প্রকাশ ও ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: মহা দুর্যোগের পদধ্বনি’ শীর্ষক আলোচনা সভা, বেলা ১১টায়, কলাবাগানে পবার কার্যালয়ে৷
ঘুরে দাঁড়াও বাংলাদেশ: খোন্দকার দেলোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, সকাল ১০টায়, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে৷