ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ: বাল্যবিবাহ ও এর প্রভাব-সম্পর্কিত গবেষণা প্রবন্ধ উপস্থাপন, বেলা তিনটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
মুক্তিযুদ্ধ জাদুঘর: জাদুঘরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, সেগুনবাগিচায় জাদুঘর প্রাঙ্গণে।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী: নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও সত্যেন সেন সম্মাননা পদক প্রদান উপলক্ষে অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।
বাংলাদেশ ছাত্রলীগ: স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল, দুপুর ১২টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের খেলার মাঠে।