ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিবি ঢাকা কমিটি: বাসভাড়া কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর: ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে করণীয় শীর্ষক মতবিনিময়, দুপুর ১২টায়, প্রতিষ্ঠানটির ট্রেনিং কমপ্লেক্সে (মিরপুর-১০)৷
শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ ও ডা. এম আর খান অ্যান্ড আনোয়ারা ট্রাস্ট: ‘শিশুবন্ধু স্বর্ণপদক-২০১৫ ও ডা. এম আর খান অ্যান্ড আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদক অনুষ্ঠান, বেলা ১১টায়, আনোয়ারা খান মেমোরিয়াল সম্মেলনকক্ষে৷
বাংলাদেশ এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠন: আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবস্থান ধর্মঘট, সকাল ১০টায়, প্রেসক্লাবের সামনে৷