ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন: জঙ্গিবাদবিরোধী জাতীয় শিক্ষা কনভেনশন-২০১৬, সকাল সাড়ে ১০টায়, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে৷
গণতান্ত্রিক বাম মোর্চা: রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ, বিকেল পাঁচটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রমিসেস মেডিকেল লিমিটেড: ‘মাদক ও সড়ক দুর্ঘটনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক, সকাল ১০টায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে (ইস্কাটন গার্ডেন রোড)৷