ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরবান ও ওয়াটারএইড: মোবাইল টয়লেট সার্ভিস নিয়ে গণমাধ্যমের সঙ্গে পরামর্শ ও মতবিনিময়, সকাল ১০টায়, আজিমুর রহমান কনফারেন্স হল, ডেইলি স্টার ভবন, কারওয়ান বাজার।
জাগ্রত যুব সংঘ: ‘২০১৩ সালের শিশু আইনের বিকল্প পন্থা: যশোর ও খুলনার অভিজ্ঞতা’ নিয়ে জাতীয় পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়, সকাল সাড়ে ৯টায়, এ এস মাহমুদ কনফারেন্স হল, ডেইলি স্টার ভবন, কারওয়ান বাজার।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস): অভিবাসন ও নিরাপত্তা নিয়ে আলোচনা, বেলা ১১টায়, বিআইআইএসএস অডিটোরিয়াম, ১/৪৬ পুরোনো এলিফ্যান্ট রোড।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ: আট দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।