ঢাকায় উড়োজাহাজ থেকে ৭ কোটি টাকার সোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার বার
ফাইল ছবি: রয়টার্স

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি ওজনের সোনার বার জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে একটি উড়োজাহাজের ভেতর থেকে এই সোনার বার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।

জব্দ করা সোনার বারের বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আজ সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এ উড়োজাহাজের ভেতর থেকেই সোনার বারগুলো জব্দ করা হয়।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রউফের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এ প্রতিবেদককে খুদে বার্তা পাঠিয়ে জানান, এ বিষয়ে আজ বেলা সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।