ঢাকায় থাই খাবারের উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসল থাই খাবারের স্বাদের সঙ্গে এ দেশের রসনাবিলাসীদের পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয়েছে ১৫ দিনব্যাপী ‘থাই ফুড ফেস্টিভ্যাল’। বনানীর হোটেল সেরিনায় ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া উৎসব চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রায় ৬০ পদের নানা স্বাদের মুখরোচক খাবার পাওয়া যাবে এই উৎসবে। আয়োজকেরা বলছেন, বিভিন্ন দেশ ও জাতির খাবারের বৈচিত্র্যের সঙ্গে পরিচিত করাতে এ ধরনের আয়োজন করা হয়। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উপভোগ করা যাবে এই আয়োজন।