প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী দেড় মাসের মধ্যে রাজধানী ঢাকায় পাঁচ হাজার এবং চট্টগ্রাম মহানগরে চার হাজার নতুন সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়ার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ওবায়দুল কাদের।নতুন অটোরিকশা নামলে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা ঢাকায় হবে ২০ হাজার ৬৯৬ এবং চট্টগ্রামে হবে ১৭ হাজার।