ঢাকায় বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৩৮: ডিএমপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫৪০টি ইয়াবা বড়ি ও ২৭ কেজি ৮৭০ গ্রাম গাঁজা উদ্ধারের পর তা জব্দ করা হয়।
ডিএমপি সূত্র জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে ওই ৩৮ ব্যক্তিকে গ্রেপ্তার ও তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট থানাগুলোয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।