ঢাকায় যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিয়ে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁও হোটেলে গতকাল থেকে শুরু হয়েছে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে দেশের সবচেয়ে বড় মেলা। এ নিয়ে ১৮ বার এই মেলাটি অনুষ্ঠিত হলো।
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে অগ্রাধিকার পেতে ও ক্যারিয়ার গড়তে আগ্রহীদের উপযুক্ত পথপ্রদর্শনের লক্ষ্যে প্রতিবছর এই মেলার আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই শিক্ষা মেলা।
প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন বেক্লস। আরও ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম। বিজ্ঞপ্তি