ঢাকায় ১৩টি পশুর হাটের ইজারার জন্য দরপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরের ১৩টি স্থানে অস্থায়ী কোরবানির পশুর হাট ইজারার জন্য দরপত্র গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ দরের ভিত্তিতে দরপত্রগুলো গ্রহণ করা হয় বলে ঢাকা সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পশুর হাটের স্থানগুলো হলো জিগাতলায় হাজারীবাগ মাঠ, তালতলা বাসস্ট্যান্ডসংলগ্ন পশ্চিম পাশের খালি জায়গা, আগারগাঁও বস্তির খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, আরমানিটোলা খেলার মাঠ, গোপীবাগে ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠ, খিলগাঁও মেরাদিয়া বাজার, বনানী-কাকলী (রেলওয়েসংলগ্ন খালি জায়গা), ধুপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ (নতুন), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ এবং গোলাপবাগ মাঠের পাশে সিটি করপোরেশনের আদর্শ স্কুল মাঠ ও আশপাশের ডিসিসির খালি জায়গা।