ঢাকায় ২০ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার: ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ২০ হাজার ইয়াবা বড়িসহ দুই নারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল শনিবার সন্ধ্যায় ওই দুই নারীকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। ডিবির লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার প্রথম আলোকে এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন সুমি আক্তার ওরফে পারুল ও তানিয়া আক্তার ওরফে পায়েল।

ডিবির লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর টিটিপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

সুব্রত কুমার বলেন, অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ সুমি ও তানিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই নারী সুমি ও তানিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।