ঢাকায়ই কার্বন ক্রেডিট হিসেবে ৮০ মিলিয়ন ডলার আয় সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ও এর আশপাশে অবস্থিত ইটভাটাগুলো নগরে বায়ুদূষণের জন্য শতকরা ৪০ ভাগ দায়ী। প্রতিবছর এই ইটভাটাগুলো থেকে অন্তত আট মিলিয়ন টন কার্বন নির্গমন হয়। পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট তৈরি করলে এ কার্বন নির্গমন কমিয়ে বছরে কার্বন ক্রেডিট হিসেবে ৮০ মিলিয়ন মার্কিন ডলার আয় করা সম্ভব। গতকাল রোববার হোটেল সোনারগাঁওয়ে পরিবেশবান্ধব সাশ্রয়ী মূল্যের ইট তৈরির প্রযুক্তি শীর্ষক কর্মশালায় জ্বালানি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। বাংলাদেশে অবস্থিত ব্রাজিল দূতাবাস, জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা জিআইজেড এবং বেসরকারি সংস্থা অন্বেষা গ্রুপ এই কর্মশালার আয়োজন করে। বিজ্ঞপ্তি।