ঢামেকে চিকিত্সা নিতে আসা হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল তাঁকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই হাজতির নাম নুর ইসলাম (৬০)। বিকেলে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে নুর ইসলাম কোন মামলায় কারাগারে বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তাঁকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. মামুন।