তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করেছে বিএনপি: দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপিই তত্ত্বাব-ধায়ক সরকার-ব্যবস্থা ধ্বংস করেছে। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার নিজেদের মতো করে সাজিয়েছিল বিএনপি। ওই নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ভোট দিলেও ফলাফল নেওয়া হয় বিএনপির পক্ষে।গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বঙ্গবন্ু্ল শেখ মুজিবুর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন দীপু মনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ সভার আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার জন্য ২০০৬ সালেও ‘আজিজ মার্কা’ তত্ত্বাবধায়ক গঠন করেছিল বিএনপি, কিন্তু লাভ হয়নি। আলোচনা সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম বলেন, দেশকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, ঢাকা-৬ আসনের সাংসদ মিজানুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. সেলিম ভূঁইয়া, ইতিহাস বিভাগের চেয়ারম্যান মোহাম্মাদ সেলিম, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।