তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ নিলেন ডিআরইউর সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে রোববার সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘ডিআরইউ-সাগর রুনি’ মিলনায়তনে ইউনিটির ৫০ জন সদস্য এতে অংশ নেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে। ৭ জুলাই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। তথ্য মন্ত্রণালয়, তথ্য কমিশন ও ফেডরিক নিওম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) সহায়তায় ডিআরইউ প্রতি ব্যাচে ৫০ জন করে পর্যায়ক্রমে ৫০০ জনকে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।ডিআরইউর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন ও প্রশিক্ষণ উপকমিটির সদস্য মাহফুজা জেসমিনের পরিচালনায় কর্মশালায় তিনটি অধিবেশনে রিসোর্স পারসন ছিলেন তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া ও তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন। বিজ্ঞপ্তি।