তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে ঢাকায় সোশ্যাল গুড সামিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ প্রযুক্তি ও সামাজিক মাধ্যম ব্যবহার করে কীভাবে উন্নয়নের বাধাগুলো দূর করা যায়, তা নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সম্মেলনে অংশ নিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা। জাতিসংঘের তিন দিনের ‘সোশ্যাল গুড সামিট’-এর অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকারের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।জটিল সমস্যাগুলো নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উদ্ভাবনী চিন্তাগুলো তুলে আনাই সম্মেলনের লক্ষ্য বলে জানান আয়োজকেরা। তৃতীয়বারের মতো আয়োজিত বার্ষিক ‘সোশ্যাল গুড সামিট’ গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হয়েছে। ওই সম্মেলনের শেষ দিনে শুরু হয়েছে ঢাকার পর্ব। প্রায় ২০০ প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন।সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার, এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার বক্তব্য দেন।