তথ্য কমিশনের সঙ্গে বিএনএনআরসির মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইনের প্রচার ও বাস্তবায়নে কমিউনিটি রেডিও যথাযথ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির।গতকাল সোমবার কমিউনিটি রেডিওর জাতীয়ভিত্তিক নেটওয়ার্কিং সংস্থা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তথ্য কমিশন ও কমিউনিটি রেডিওর অনুমোদন পাওয়া সংস্থাগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কমিশন মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় তথ্য কমিশনার এম এ তাহের, সাদেকা হালিম, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।