তদন্ত সংস্থায় আরও তিন সদস্যকে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত তদন্ত সংস্থার পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির নির্দেশে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সংস্থায় আরও তিন সদস্যকে যুক্ত করার কথা বলা হয়েছে। এ নিয়ে তদন্ত সংস্থার মোট আট সদস্য নিয়োগ করা হলো।স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারের সই করা প্রজ্ঞাপনে উল্লিখিত নতুন তিন সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান (পুলিশ সুপারের দায়িত্বে, পুলিশ স্টাফ কলেজ, মিরপুর ঢাকা), মো. হেলালউদ্দিন সহকারী পুলিশ সুপার সিআইডি, ঢাকা এবং মো. ওবায়েদউল্লাহ, পরিদর্শক, সিআইডি।প্রজ্ঞাপনে বলা হয়, তদন্তকারী সংস্থার যেসব সদস্য বর্তমানে প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত তাঁরা প্রেষণে নিয়োজিত আছেন বলে ধরা হবে।