তফসিলের পর সিটি করপোরেশনে নতুন প্রকল্প শুরু করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোট গ্রহণ পর্যন্ত সিটি করপোরেশন নতুন করে কোনো প্রকল্পের কাজ শুরু করতে পারবে না। তা ছাড়া অনুমোদিত কোনো প্রকল্পের ক্ষেত্রে ওই সময়ের মধ্যে অর্থ ছাড় করা যাবে না। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল বুধবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে এই বিধিনিষেধ কার্যকর হবে। সিটি করপোরেশনের আইন অনুযায়ী মেয়র স্বপদে থেকেই নির্বাচনে অংশ নিতে পারেন। ফলে ওই সময়ে নানা প্রকল্প গ্রহণ ও বিভিন্ন কাজে অর্থ ছাড় করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা হতে পারে; যা সব প্রার্থীর জন্য সমান মাঠ তৈরির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সাখাওয়াত হোসেন জানান, ফেব্রুয়ারি মাসে ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করা না-করা সরকারের সিদ্ধান্তের বিষয়।