তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হলো তিন দিনব্যাপী প্রথম আলো-আরডিএস দ্বিতীয় জাতীয় বিতর্ক উৎসব। বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিতর্ক অন্যের যুক্তিসঙ্গত মতকে মেনে নেওয়া শেখায়। আর তর্ক শুধু মানুষকে সংঘর্ষের দিকেই নিয়ে যায়। তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এই বিতর্ক উৎসবের আহ্বায়ক ও কলেজের দিবা শাখার উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম, কলেজের বিতর্ক সংগঠন আরডিসি মডারেটর সাবেরা সুলতানা, সভাপতি তানভীর রহমান ও প্রথম আলোর ডেপুটি ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. কামরুজ্জামান খান। শিশু বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়। চূড়ান্ত পর্বে রানার্সআপ হয়েছে ক্যামব্রিয়ান কলেজ। শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিজিত দলের সদস্য ইসরাত জাহান ইমা। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রেমিয়েন্স ডিবেটিং সোসাইটি (আরডিএস) আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্সআপ হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়। স্কুল বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নূর-এ-সাদী আহনাফ। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার মুশফিকুর রহমান ও নাফিস ফেরদৌস।রেমিয়েন্স ডিবেটিং সোসাইটি (আরডিএস) আয়োজিত কলেজ পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন দল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিজয়ী দলের সদস্য তানভীর রহমান। নটরডেম কলেজ ডিবেটিং ক্লাব রানার্সআপ হয়। কলেজ পর্যায়ে বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছে রেসিডেনসিয়াল মডেল কলেজের বিতার্কিক তানভীর রহমান। একই কলেজের বিতার্কিক মাহবুবুল ইসলাম ও মিজান-উর রশীদ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে।