তরুণ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তরুণ বিজ্ঞানীর খোঁজে’ শিরোনামে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উদ্যোগে চার দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার বিসিএসআইআর প্রাঙ্গণে শুরু হওয়া এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রকল্পসহ অংশ নিচ্ছে।গতকাল সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘আগামী প্রজন্মই পারে আমাদের এনালগ পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে।’ বিসিএসআইআরের চেয়ারম্যান এস এম ইমামুল হক বলেন, বিজ্ঞানকে উপেক্ষা করে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম মশিউজ্জামান বলেন, ‘আমাদের বিজ্ঞানের ভিত্তি প্রস্তুত করা দরকার। এখানকার সম্ভাবনাময় খুদে বিজ্ঞানীরাই তা করবেন।’মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত। বিজ্ঞপ্তি।