তরুণের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কল্যাণপুরে গতকাল মঙ্গলবার রাতে হ্যারিসন ত্রিপুরা নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি।
হ্যারিসনের স্বজন সন্তোষ ত্রিপুরা বলেন, হ্যারিসন মোহাম্মদপুরের হাজী মকবুল হোসেন ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ঢাকার শ্যামলীতে বড় ভাইয়ের সঙ্গে তিনি থাকতেন। দুই দিন আগে দক্ষিণ কল্যাণপুরের তিন/ই নম্বর বাড়িতে তিনি বেড়াতে এসেছিলেন। এই বাড়ির দ্বিতীয় তলায় তাঁর এক বন্ধু থাকেন। গতকাল রাত ১১টার দিকে এই বাড়ির পাশে হ্যারিসনের লাশ পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং চোয়াল ভাঙা।