তাজরীনের মালিকসহ দোষীদের গ্রেপ্তার করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিকসহ দোষীদের গ্রেপ্তারসহ ১০ দফা দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। রাজধানীতে প্রগতি সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি জানায়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, সরকারের চার বছর চলে গেলেও শ্রমিকদের বেশির ভাগ দাবি পূরণ হয়নি। বরং মালিকদের দাবি মেনে নিয়ে শিল্প পুলিশ গঠন করা হয়েছে।