তানভীর মাজহার ঢাকা ক্লাবের সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে তানভীর মাজহার ইসলাম ৬০৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী সাদাত হোসেন ৩৬৪ ভোট পেয়েছেন। তানভীর মাজহার ইসলাম অ্যাকুয়া মিনারেল তারপেনটিন অ্যান্ড সলভেন্টস প্লান্টস লিমিটেডের একজন পরিচালক। ২০১১-১২ সালের জন্য সভাপতির পাশাপাশি ১০ সদস্যের কার্যকরী পরিষদের নির্বাচিত ব্যক্তিরা হলেন: নওয়াব তালুকদার, সৈয়দ শাইখুল আরেফীন, টুলু কলিমুল্লাহ, আহমেদ আসকারী, নুরুল ইসলাম খান, মো. ইশতিয়াক হোসেন, বেগম নওজিয়া ইসলাম, গাজী হেলাল উদ্দিন আহমেদ, এ এস এম আলী খবির ও এম রফিকুল হক। বিজ্ঞপ্তি।