তামাক চাষ কমাতে নীতিমালা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক সংবাদ সন্মেলনে দাবি করা হয়েছে, সরকার তামাক উৎপাদন ও চাষ নিরুৎসাহিত করে নীতিমালা প্রণয়ন করতে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এতে তামাক চাষ কমাতে নীতিমালা করার দাবি জানানো হয়। 
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)’ এ সংবাদ সন্মেলনের আয়োজন করে। এতে তামাক চাষ হয়, এমন তিনটি জেলা থেকে আসা তিন কৃষক তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
লিখিত বক্তব্যে আত্মার সহ-আহ্বায়ক নাদিরা কিরণ বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৩-১৪ মৌসুমে দেশে এক লাখ আট হাজার হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। ২০১২-১৩ মৌসুমে তামাক চাষ হয়েছিল ৭০ হাজার হেক্টরে। এক বছরে তামাক চাষের জমির পরিমাণ বেড়েছে ৩৮ হাজার হেক্টর।
প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ এম আসাদুজ্জামান বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষা তুলে ধরে বলেন, বাংলাদেশে ৩০ বছরের বেশি বয়সী যারা মারা যায় তাদের ৩০ শতাংশের মৃত্যুর পেছনে তামাকের সংশ্লিষ্টতা থাকে।