তামাক চাষ নিয়ন্ত্রণে আইন প্রণয়ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাক চাষে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ ছাড়া তামাক চাষের কারণে ফসলি জমির পরিমাণও কমছে। ফলে তা খাদ্যনিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তামাক চাষ নিয়ন্ত্রণে আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছে।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘পরিবেশ, জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তায় তামাক চাষের প্রভাব’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ তামাকবিরোধী জোট আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও বাপার সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ধূমপানমুক্ত করার পদক্ষেপ নেওয়া এবং তামাক চাষের বিকল্প ফসল উৎপাদনের গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্বুদ্ধকরণ ও অনুদান দিয়ে সহযোগিতা করা হবে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রকল্প ব্যবস্থাপক আজম ই সাদত বলেন, পরিবেশগত বিপর্যয় দেখা দেওয়ায় অনেক দেশে তামাক চাষ ও ব্যবহার কমে যাচ্ছে। তাই বহুজাতিক কোম্পানিগুলো সুকৌশলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তামাক চাষ করে যাচ্ছে। মূল প্রবন্ধে উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলেন, দুবছরে তামাক চাষ ৬৮ শতাংশ বেড়েছে।