তামাক চাষ বাড়লে খাদ্যসংকটে পড়বে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাক চাষের কারণে খাদ্য উৎপাদনযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। নানা প্রলোভনের মাধ্যমে তামাক কোম্পানিগুলো তামাক চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে। এভাবে তামাকের চাষ বাড়তে থাকলে দেশ খাদ্যসংকটে পড়বে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে তামাকবিরোধী জোট আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন।বক্তারা বলেন, সরকার একদিকে জনস্বাস্থ্য উন্নয়ন ও খাদ্যসংকট মোকাবিলায় কাজ করছে, অন্যদিকে তামাক কোম্পানিগুলো দেশের কৃষিজমি ও পার্বত্য অঞ্চলের বন উজাড় করে তামাকের চাষ বাড়াতে কাজ করে যাচ্ছে। এতে খাদ্যের সংকট সৃষ্টি হওয়ার পাশাপাশি তামাকজনিত রোগ বৃদ্ধি এবং সামাজিক ও পারিবারিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তা ছাড়া কোম্পানিগুলো বনায়নের নামে নিজেদের স্বার্থে দ্রুত বর্ধনশীল বিদেশি গাছ লাগাচ্ছে। এসব গাছ জীববৈচিত্র্য ধ্বংস করছে।অবস্থান কর্মসূচি থেকে খাদ্যের নিরাপত্তা ও উর্বরতা রক্ষায় কৃষিজমিতে তামাকের চাষ নিষিদ্ধ, তামাক চাষে কৃষকদের পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ, তামাকের পরিবর্তে খাদ্যশস্য উৎপাদনে চাষিদের আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া এবং বনায়নের নামে বিদেশি গাছ লাগানো বন্ধ করার দাবি জানানো হয়।কর্মসূচিতে জোটের নেতা ইবনুল সাঈদ, মো. শামসুল আলম, হেলাল আহমেদ, এ টি এম শহীদুল ইসলাম, মোকাররম হোসেন, মাহমুদা খাতুন প্রমুখ বক্তব্য দেন।পরে তামাকের চাষ বন্ধে জনমত সৃষ্টির জন্য অনলাইন স্বাক্ষর ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।