তামাকজাত পণ্যে ছবি সংযুক্তি নিয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিগারেট ও তামাকজাত পণ্যের প্যাকেটে এর ক্ষতিকর প্রভাব নিয়ে ছবি সংযুক্তিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মো. শওকত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। স্বাস্থ্যসচিব, আইনসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।