তামাকজাত পণ্যের অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ করেছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে তামাকজাত পণ্য গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করছে বলেও অভিযোগ করেছে ওই জোট।গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ তামাকবিরোধী জোট ও প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন প্রতীকী অবস্থান কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ ও আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।কর্মসূচিতে বক্তারা বলেন, তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আইন অমান্য করে দোকানের ওপর তামাতজাত পণ্যের সাইনবোর্ড, পোস্টার প্রদর্শনসহ নানা প্রচারণা কার্যক্রম চালাচ্ছে। এসব প্রতিষ্ঠান মানুষকে তামাক সেবনে উৎসাহী করতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন, উপহার প্রদান, বিনা মূল্যে সিগারেট প্রদানসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে, যা আইন ও বিধিমালা অনুসারে অবৈধ।জনস্বাস্থ্যের প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ও তামাক নিয়ন্ত্রণ আইন উন্নয়নের দাবি জানিয়েছেন বক্তারা।কর্মসূচিতে বক্তব্য দেন জোটের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম, হেলাল আহমেদ, নিরাপদ ফাউন্ডেশনের সভাপতি ইবনুল সাঈদ, হাঙ্গার প্রজেক্টের সংগঠক বিধান চন্দ্র পাল, এনায়েত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।