তামাকজাত পণ্যের শুল্ক বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটে ফিল্টারযুক্ত বিড়ির ওপর শুল্কহার বাড়ানোকে হাস্যকর সিদ্ধান্ত হিসেবে মন্তব্য করেছে ঢাকা আহ্ছানিয়া মিশনসহ আরও দুই সংগঠন। তাদের যুক্তি, ফিল্টারযুক্ত বিড়ি উৎপাদন ও ব্যবহার হয় না জেনেও এ ধরনের করারোপ করেছে সরকার। পক্ষান্তরে বিড়ির শুল্কহার বাড়ানো হয়নি। গতকাল বৃহস্পতিবার ঢাকা আহ্ছানিয়া মিশন, বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসার্ন ও ক্রিয়া নামের তিনটি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের সমালোচনা করতে গিয়ে এ মন্তব্য করা হয়েছে।ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্মেলনকক্ষে আয়োজিত ‘প্রস্তাবিত বাজেটে তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধি’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে সিগারেট, জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত পণ্যের ওপর শুল্ক বাড়ানোর দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।