তারাবি-সেহিরর সময় লোডশেডিং এড়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সোবহান বলেছেন, পবিত্র রমজানে তারাবি ও সেহিরর সময় লোডশেডিং এড়ানো হবে। একান্ত প্রয়োজনে আধা ঘণ্টার বেশি লোডশেডিং হবে না। তবে পিক আওয়ারে শিল্প-কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।গতকাল বুধবার গ্রাহকসেবার মানোন্নয়ন ও গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঢাকার খিলগাঁওয়ে বিদ্যুৎ কার্যালয়ে গণশুনানি দিবস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি খিলগাঁও এনওসিএসে অনুষ্ঠিত গণশুনানিতে ১৬ জন গ্রাহকের সরাসরি অভিযোগ শোনেন। এ সময় তিনি গ্রাহকদের সৌরবিদ্যুত সম্পর্কে ধারণা দেন এবং সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।