তালতলা বস্তিতে অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের তালতলা বস্তিতে গত শনিবার অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত আটটার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের এফ ব্লকের তালতলা বস্তিতে আগুন ধরে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর মিরপুর ও মোহাম্মদপুরের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত নয়টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।পুলিশ ও দমকল সূত্র জানায়, এই বস্তিতে মূলত ঠেলাগাড়ির শ্রমিক ও রিকশাচালকেরা থাকতেন। শত্রুতা করে কেউ বস্তিতে আগুন লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে।