তালেবানি শাসন প্রতিষ্ঠার চক্রান্ত রুখে দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের তালেবানি শাসন প্রতিষ্ঠার চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। এ ছাড়া দেশব্যাপী জামায়াত-শিবিরের সশস্ত্র হামলা, মসজিদের মাইক ব্যবহার করে গুজব ছড়ানো, সংখ্যালঘুদের ওপর হামলা-লুটপাট ও আতঙ্ক ছড়ানোর ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মঞ্চের নেতৃবৃন্দ। মঞ্চের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী ও সদস্যসচিব অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার গতকাল সোমবার এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের পরিকল্পিত তাণ্ডব চালানোর ঘটনায় তালেবানি শাসনেরই পদধ্বনি শোনা যাচ্ছে। তারা আইন ও আইনের শাসন মানে না। একাত্তর সালেও এই গোষ্ঠী দেশজুড়ে অগ্নিসংযোগ, লুণ্ঠন, নারী ধর্ষণ করেছিল।বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিরোধীদলীয় নেতা স্বাধীনতাবিরোধীদের পক্ষে যে বক্তব্য দিয়েছেন, তাতে দেশবাসী হতাশ হয়েছে। ওই বক্তব্যে তিনি জামায়াত-শিবিরের সহিংস কর্মকাণ্ডের বিরোধিতা না করে ওই সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিজ্ঞপ্তি।