প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) অভিযোগ করেছে, বিচারের নামে কর্নেল তাহেরকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। তাহের হত্যার পুনঃ বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জাসদ নেতারা এ অভিযোগ করেন।গতকাল বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে এ মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন ১৯৭৬ সালে এক সাজানো বিচারে তাহেরকে ফাঁসি দেওয়া হয়। তাহেরসহ আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এ মামলার নথিপত্রও সে সময়ে সরকার নষ্ট করেছে।মানববন্ধনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সহসভাপতি মীর হুসাইন আখতার, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, শফিউদ্দিন মোল্লা, ইদ্রিস আলী, ইদ্রিস ব্যাপারি, রাজু আহমেদ, সিদ্দিকুর রহমান, আশরাফুল হক, কামরুজ্জামান প্রমুখ। -বিজ্ঞপ্তি