তিতাসের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাসের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ আবদুল হালিমের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৫ লাখ ৫৭ হাজার ৪৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।গতকাল বৃহস্পতিবার কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।দুদক সূত্র জানায়, শেখ আবদুল হালিমের বিরুদ্ধে ৬৭ লাখ নয় হাজার ৯২৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। এ ছাড়া দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণী অনুযায়ী, ওই সাবেক তিতাস কর্মকর্তার ঢাকায় তিন কাঠা প্লট, উত্তরার আশকোনায় তিনতলা বাড়ি, খুলনার কেডিএতে তিন কাঠা প্লট, খুলনার মুজগুন্নি এলাকায় পাঁচতলা বাড়ি, নোহা গাড়ি, স্ত্রীর নামে বাড্ডায় প্লট, ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, ১০ লাখ টাকার শেয়ারসহ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে।