তিতুমীর কলেজের ছাত্র সংসদ নির্বাচন ২২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের নির্বাচনের ভোট গ্রহণ ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল আটটা থেকে চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।গত রোববার ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত শনিবার ছাত্র সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করা হয়। কলেজের সব ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে গত ১৯ জানুয়ারি ছাত্র সংসদের নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অধ্যাপক মোহাম্মদ মফিজুর রহমান।এদিকে ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে তিতুমীর কলেজ ছাত্রদলের এক কর্মীসভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রদল কলেজ শাখার সভাপতি শাহ আলম চৌধুরী সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।