তিন আনসার সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল থানাধীন শান্তিবাগ এলাকায় গতকাল শনিবার কয়েকজন যুবকের হামলায় তিনজন আনসার সদস্য আহত হয়েছেন। আহত আনসার সদস্যদের অভিযোগ, মাদক গ্রহণে বাধা দেওয়ায় তাঁদের ওপর হামলা করা হয়েছে। মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান মোল্লা বলেন, শান্তিবাগে বাংলাদেশ ব্যাংক কর্মচারী ঋণদান সমবায় সমিতির একটি ভবনের নির্মাণকাজ চলছে। সেখানে ওই তিন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।