তিন আসামি গ্রেপ্তার ৩১টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে ঠিকাদার শাহজাহান হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার মিরপুর, সাভার ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন (৩৫), বাচ্চু মিয়া (৩৫) ও সৈয়দ সফির আমীর (৩৫)। এর মধ্যে সফিরের কাছ থেকে ৩১টি গুলি উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হত্যার কথা স্বীকার করেছেন।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. সুলাইমান ও আল মামুনের নেতৃত্বে একটি দল ভোরে সাভারে অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তির সূত্র ধরে পরে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত, গত ১০ অক্টোবর মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়ায় একটি গ্যারেজে শাহজাহানকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।