তিন কন্যাকে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩ জুন নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাবা-মা স্বজনসহ সব হারানো রুনা, রত্না ও আসমার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের আদরে নিজ হাতে গণভবনে ঘটা করে ঘটনার কয়েক দিন পর তাঁদের বিয়েও দিয়েছিলেন। ঈদের আগে শেখ হাসিনা আবার তাঁদের মনে করলেন। তিন কন্যা ও তাঁদের বরদের ঈদের উপহার ও সালামি পাঠিয়েছেন তিনি।গতকাল বুধবার রুনা, রত্না ও আসমার কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের সালামি ও উপহার পৌঁছে দেওয়া হয়।শেখ হাসিনার দেওয়া উপহারের মধ্যে ছিল শাড়ি, শার্ট, সেমাইসহ বেশ কিছু জিনিসপত্র। তা ছাড়া ঈদের সালামি হিসেবে প্রত্যেকের জন্য পাঠানো হয়েছে ২০ হাজার করে টাকা। ঈদের উপহার পেয়ে উচ্ছ্বসিত রুনা ও রত্না প্রধানমন্ত্রীর জন্য জায়নামাজ তৈরি করছেন বলে জানা গেছে। ঈদের দিন গণভবনে গিয়ে তাঁকে সালাম করা এবং জায়নামাজটি উপহার দেওয়ার ইচ্ছা রয়েছে দুই বোনের।