তিন গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের উত্তরা ও কাফরুল থেকে গত রোববার রাত ও সোমবার দুপুরে তিন কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন গলায় ফাঁস দিয়ে এবং আরেকজন ডায়রিয়াজনিত পানিশূন্যতায় মারা গেছে বলে পুলিশকে জানিয়েছে সংশ্লিষ্ট বাসার লোকজন।নিহত গৃহকর্মীদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উত্তরা ও কাফরুল থানায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।উত্তরা থানার পুলিশ জানায়, ১১ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের একটি বাসা থেকে রিয়া আক্তারের (১৪) লাশ পাওয়া যায়। রিয়া ওই বাসার সপ্তম তলার ফ্ল্যাটের বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মারা যায় বলে পুলিশকে জানিয়েছে বাসার লোকজন। খবর পেয়ে রোববার রাতে বাথরুমের সামনের মেঝে থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাইউম জানান, মেয়েটির গলার নিচে কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মেয়েটির গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়ার শাহপুর মধুগ্রামে।কাফরুল থানার পুলিশ জানায়, উত্তর কাফরুলের একটি বাসা থেকে রোববার রাতে শারমিন ওরফে শিরিনের (১৫) লাশ উদ্ধার করেছে তারা। দেড় বছর ধরে মেয়েটি ওই বাসায় কাজ করত।কাফরুল থানার এসআই আফাজ উদ্দিন জানান, ওই বাসার লোকজন তাঁকে জানিয়েছে, ২৭ অক্টোবর থেকে মেয়েটি ডায়রিয়ায় ভুগছিল। অতিরিক্ত পানিশূন্যতায় সে মারা গেছে। তার ডান হাতের কনুই ও পিঠে কালো দাগ রয়েছে। মেয়েটিকে কোনো হাসপাতালে নেওয়া হয়েছিল বলে এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি।গতকাল দুপুরে কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতার একটি বাসা থেকে রেহানা আক্তার (১৬) নামের আরেক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল সকালে গৃহকর্ত্রী নিলুফা ইয়াসমিন বাসা থেকে বাচ্চাকে স্কুলে পৌঁছে দিতে বের হয়ে যান। গৃহকর্তা মোরসালিন রহমান সকাল নয়টার দিকে ঘুম থেকে উঠে রেহানার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।রেহানার গ্রামের বাড়ি শরীয়তপুরের পালং উপজেলায়। তার বাবার নাম মজি সর্দার। দুই মাস ধরে সে ওই বাসায় কাজ করত। তাঁর হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।