তিন ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় খেতে বসা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে মারধর করেছেন স্থানীয় যুবকেরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বংশাল থানায় মামলা হয়েছে। আহত তিনজনই শহীদুল্লাহ হলের শিক্ষার্থী।

স্থানীয় লোকজন জানান, ঘটনার পরপর রাতে রেস্তোরাঁর ব্যবস্থাপকসহ চারজনকে আটক করে বংশাল থানার পুলিশ। কিন্তু গতকাল রাতে থানার ওসি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

শহীদুল্লাহ হলের একাধিক শিক্ষার্থী জানান, রাতে ওই তিনজন নাজিরাবাজারের একটি রেস্তোরাঁয় খেতে যান। তখন সেখানে বসা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় যুবকেরা আরও কয়েকজনকে ডেকে এনে শিক্ষার্থীদের মারধর করেন।

খবর পেয়ে হলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা হলের ফটকের সামনে জড়ো হন।