তিন ডাকাত গ্রেপ্তার গাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুরে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন রোকন, বেল্লাল ও সাইদুল। এ সময় তাদের কাছ থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়।গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল রাতে গোয়েন্দা (উত্তর) বিভাগের সহকারী কমিশনার মারুফাত হুসাইনের নেতৃত্বে একটি দল খবর পায় কমলাপুর স্টেশন রোডের দারুচিনি রেস্তোরাঁ ও সিল্যান্ড হোটেলের সামনে একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সাদা রঙের একটি গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশায় করে ছয়-সাতজনের দলটি সেখানে যায়। ওই স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের আটক করা হয়।