তিন দফা দাবিতে বিমান কর্মচারীদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারঘোষিত বেতনকাঠামো (পে-স্কেল) বাস্তবায়নসহ তিন দফা দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ বিমান এমপ্লয়িজ ইউনিয়ন। সমাবেশে এসব দাবিতে ২৩ মে বেলা ১১টায় বিমানের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের সামনে এক ঘণ্টা ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়।বিমানকর্মীরা গতকাল বেলা ১১টায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বিমান এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ তরফদারসহ অন্যান্য কর্মচারী নেতারা বক্তব্য দেন।বক্তারা অবিলম্বে বিমানে সরকারঘোষিত বেতনকাঠামো বাস্তবায়ন ও বাস্তবসম্মত জনবলকাঠামো তৈরির দাবি জানান। বিজ্ঞপ্তি।