তিন দিনব্যাপী থাইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান সরকার দেশের পর্যটনশিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার জন্য পর্যটন আইন, পর্যটন বোর্ড আইন এবং পর্যটন নীতিমালা তৈরি করেছে। পর্যটকদের জন্য উন্নত যাতায়াত ব্যবস্থা, আবাসন, নিরাপত্তাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এখন প্রয়োজন প্রচার। তিনি বলেন, আসন্ন বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে ২০১১ সালকে পর্যটন বছর ঘোষণা করা হয়েছে। এ সময় বাংলাদেশের পর্যটনকে সবার কাছে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।মন্ত্রী গতকাল বৃহস্পতিবার বারিধারায় রয়েল থাই অ্যাম্বাসি আয়োজিত তিন দিনব্যাপী থাইমেলা ‘ডেসটিনেশন থাইল্যান্ড ফেয়ার ইন বাংলাদেশ-২০১০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।মন্ত্রী বলেন, পর্যটকদের আকৃষ্ট করার মতো বাংলাদেশে সমুদ্র, নদী, পাহাড়, বন, ঐতিহাসিক নিদর্শন, সংস্কৃতি সবকিছুই আছে। ইতিমধ্যে দেশের পর্যটন স্পটগুলো চিহ্নিত করা হয়েছে। এগুলোর সংরক্ষণ ও উন্নয়নের কাজ চলছে। বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বাংলাদেশের সুন্দরবন প্রথমপর্বে মনোনীত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের পর্যটকদের কাছে পরিচিতি লাভ করেছে।থইমেলা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ভ্রমণ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য প্রভৃতি নিয়ে প্রায় ৪৪টি স্টল মেলায় অংশ নিচ্ছে।ঢাকার রয়েল থাই অ্যাম্বাসেডর তাসানাওয়াডি মিয়ানছারোয়েন অনুষ্ঠানে বক্তৃতা করেন।