‘কৈশোর তারুণ্যে বই’-এর উদ্যোগে ধানমন্ডি ৫ নম্বর রোডে ইস্টার্ন ইউনিভার্সিটিতে তিন দিনের এক বইমেলা শুরু হচ্ছে আজ। মেলার যৌথ আয়োজক ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরাম ও ইস্টার্ন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ ক্লাব। সকাল ১০টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উপস্থিত থাকবেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব, সহ-উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, ফ্যাকাল্টি অব আর্টসের ডিন প্রফেসর কাশীনাথ রায়, সাংবাদিক তুষার আবদুল্লাহ, প্রকাশক এ কে নাছির আহমেদ সেলিম, ফরিদ আহমেদ, সৈয়দ জাকির হোসাইনসহ অনেকে। বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা ওই মেলায় ও কর্মসূচিতে অংশ নেবেন। মেলায় শিশু-কিশোরদের বিপুল বইসহ দেশের শীর্ষস্থানীয় প্রকাশকদের যৌথ অংশগ্রহণে ছাত্রছাত্রীদের বইপড়া ও নিজের গল্প বলার আয়োজনসহ নানা কর্মসূচি রয়েছে। বিজ্ঞপ্তি।